কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অনুষ্ঠিত

প্রকাশিত:Tuesday, 01 Mar 2022 06:03

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অনুষ্ঠিত

Manual8 Ad Code

সুরমাভিউ:-  কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া ও অখিল চন্দ্র বিশ্বাস এর সঞ্চালনায় আজ মঙ্গলবার (০১ মার্চ’২২) বিকেল ২ ঘটিকায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমদ, এমপি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত নেতা সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ।

সভায় কোম্পানীগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের নিজ নিজ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক লিখিত প্রতিবেদন উপস্থাপন করেন। এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও লিখিত সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করা হয়।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সভার কাজ শুরু হয়। সভায় সাম্প্রতিক সময়ে নিহত কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের স্মরণে শোক প্রকাশ করা হয়।

Manual2 Ad Code

সভায় নিম্নলিখিত নির্দেশনা প্রদান করা হয়:

## আগামী ১ (এক) সপ্তাহের মধ্যে মেয়াদোত্তীর্ণ সকল ওয়ার্ড কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করে প্রতিটি ইউনিয়নে রমজানের পূর্বে কমপক্ষে ৩টি করে ওয়ার্ডে এবং আগামী ঈদুল আজহার পূর্বে ইউনিয়ন সমূহের অবশিষ্ট ওয়ার্ডে আওয়ামী লীগের কমিটি গঠন সম্পন্ন করা।

Manual7 Ad Code

## দলকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দদের নিয়ে ০৬টি সাংগঠনিক টিম গঠন করে ০৬টি ইউনিয়নে সাংগঠনিক দায়িত্ব প্রদান করা।

## ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি গঠনের উদ্যোগ নেয়া। যেসব ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি নেই সেখানে নতুন কমিটি গঠন করা।

সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, আইন সম্পাদক এড. আজমল আলী, তথ্য ও গবেষণা সম্পাদক মো: মবশ্বির আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য গোলাপ মিয়া, ডাঃ নাজরা আহমদ চৌধুরী প্রমুখ।

Manual8 Ad Code

এছাড়াও বর্ধিত সভায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, ৬টি ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ