এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল স্কলার্সহোম মেজরটিলা কলেজ

প্রকাশিত:সোমবার, ২৮ ফেব্রু ২০২২ ০৭:০২

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল স্কলার্সহোম মেজরটিলা কলেজ

Manual5 Ad Code

সুরমাভিউ:-  সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজ থেকে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় কলেজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, জিপিএ-৫ পাওয়ার মধ্যদিয়ে তোমাদের পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্কীদের মুখ উজ্জ্বল করতে আরও বড় দায়িত্ব তোমাদের উপর পড়লো। নিয়মিত অধ্যয়ন ও অধ্যবসায়ের মধ্যদিয়ে আশা করি তোমরা তোমাদের কাঙ্খিত উচ্চশিক্ষার কোনো বিদ্যাপিঠে ভর্তি হতে পারবে এবং আলোকিত ও আদর্শবান  একজন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে।

Manual3 Ad Code

বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ কো-অর্ডিনেটর ইমদাদুল হক।

Manual5 Ad Code

এসময় কলেজের সকল শিক্ষক এবং সংবর্ধিত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রভাষক সুজিত কান্ত দাশ। কৃতি শিক্ষার্থীদের পক্ষে মাইশা চৌধুরী মৌমিতা ও নাহিয়ান আকবর চৌধুরী। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে সাবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ মহোদয়।

এ সংক্রান্ত আরও সংবাদ