কোম্পানীগঞ্জে ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ ও এডভোকেসি নেটওয়ার্ক গঠন সভা অনুষ্ঠিত

প্রকাশিত:সোমবার, ২৮ ফেব্রু ২০২২ ০৬:০২

কোম্পানীগঞ্জে ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ ও এডভোকেসি নেটওয়ার্ক গঠন সভা অনুষ্ঠিত

Manual3 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:-  ইউরোপীয় ইউনিয়ন ও ক্রিশ্চিয়ান এইড এর আর্থিক ও কারিগরি সহায়তায় ”ওয়েভ ফাউন্ডেশন” এর আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে প্রকল্প অবহিতকরণ ও এডভোকেসি নেটওয়ার্ক গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় কোম্পানীগঞ্জ  উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউট কোম্পানীগঞ্জ উপজেলার সম্পাদক মোঃ আমিনুর রহমান।

কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং।

Manual5 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার), সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা নাঈম হাসান, বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি নুরুল আমিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক আকবর রেদওয়ান মনা, ইউপি সদস্য জামাল উদ্দিন, বাংলাদেশ স্কাউট কোম্পানীগঞ্জ উপজেলার যুগ্ম সম্পাদক বিপুল রঞ্জন সরকার, রবিন্দ্র কুমার সিং সহ শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ,  ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক সদস্য, স্কাুুউক সদস্য,  সমাজসেবক, হিজড়া প্রতিনিধি প্রমুখ।

Manual2 Ad Code

প্রকল্পের লক্ষিত জনগোষ্ঠী কারা, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল এসিস্ট্যান্ট ফ্যাসিলিটেটর সাইফুর রহমান চৌধুরী।

পরে উপস্থিত সবার ঐক্যমতে মোঃ আমিনুর রহমানকে চেয়ারপারসন ও আব্দুল জলিলকে সেক্রেটারি করে ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি গঠন করা হয়।

Manual5 Ad Code

পিছিয় পড়া বিশেষ করে  ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, হিজড়া ও দলিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের জন্য কাজ করবে এ কমিটি।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ