পুলিশের অভিযানে বিয়ানীবাজারে চোরাই মোটরসাইকেলসহ পাঁচ চোর গ্রেপ্তার

প্রকাশিত:শনিবার, ২৬ ফেব্রু ২০২২ ১০:০২

পুলিশের অভিযানে বিয়ানীবাজারে চোরাই মোটরসাইকেলসহ পাঁচ চোর গ্রেপ্তার

Manual1 Ad Code

সুরমাভিউ:-  সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে। গ্রেপ্তার করেছে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত চার চোরকে।

Manual6 Ad Code

গত বছরের ৩১ মে বিয়ানীবাজার থানাধীন চারাখাই এলাকা থেকে দু টি মোটরসাইকেল অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় নিয়মিত মামলা হলে তা তদন্তের জন্য এসআই মোস্তাক আহমদকে নিয়োগ করা হয়। চুরির ঘটনার রহস্য উদঘাটনের জন্য সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বিভিন্ন দিক-নিদের্শনা দেন এবং জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে সংঘবদ্ধ মোটর সাইকেল চোরদের বিষয়ে তথ্য সংগ্রহ অব্যাহত থাকে। এ ঘটনায় তথ্য প্রযুক্তির সহায়তায় সিলেট জেলা এলাকার বিভিন্ন থানায় বিয়ানীবাজার থানা পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত ছিল।

এরপর গত ২১ ফেব্রুয়ারি রাতে মোটরসাইকেল চোর চক্রের সদস্য রুবেল আহমদকে (২৭) গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি তার সহযোগী চোরদের নাম প্রকাশ করলে ২৪ ফেব্রুয়ারি রাতে মোটরসাইকেল চোর চক্রের সদস্য সাজ্জাদুল ইসলাম শাহী ও আঃ আহাদকে (৩০) গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্য মতে, আরও দুই চোর জয়নাল মিয়া শিপন (২১) ও হাসানুর রহমান হাসানকে (২২) গ্রেপ্তার করা হয়। পরে বিশ্বনাথ থানা এলাকা থেকে একটি ডিসকভার মোটরসাইকেল এবং দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে একটি হোন্ডা মোটরসাইকেল উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

আটককৃতদের পুলিশ প্রহরায় আদালতে সোপর্দের বিষয়টি প্রক্রিয়াধীন। এ বিষয়ে জানতে চাইলে সিলেট জেলার মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারে জেলা পুলিশের সকল থানাকে সিলেট জেলার পুলিশ সুপারের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছিল। এ ঘটনায় আর কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওত্তায় নিয়ে আসা হবে।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ