৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ২৪ ফেব্রু ২০২২ ১১:০২
স্টাফ রিপোর্টার।।
বিয়ানীবাজার উপজেলায় ফারজানা আক্তার প্রিয়া নামে এক তরুণীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। গত বুধবার সকালে উপজেলার বাগন এলাকা থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।
ফারজানা আক্তার প্রিয়া বিয়ানীবাজার উপজেলার বাগন গ্রামের সেলিম উদ্দিনের মেয়ে। ভিকটিমের চাচা সামছ্ উদ্দিন মাখন জানান, মঙ্গলবার রাতে প্রিয়া প্রতিদিনকার মত তার রুমে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে উঠে তার মা প্রিয়ার রুমের দরজা খোলা দেখতে পেয়ে ও তাকে রুমে না পেয়ে বাড়ির সবাইকে জনান। তারা প্রিয়াকে বাড়ির সর্বত্র খুজতে গিয়ে একপর্যায়ে প্রিয়ার পিতা বাড়ির পিছনে ঝোপের পাশে বিবস্ত্র অবস্থায় প্রিয়াকে দেখতে পেয়ে চিৎকার করেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। প্রিয়ার চাচা দাবি করেন তাদের পার্শ্ববর্তী ফেনগ্রামের জাহাঙ্গীর আলম নামীয় ছাত্রদল সন্ত্রাসী দীর্ঘদিন যাবত প্রিয়াকের উত্ত্যক্ত করে জোরপূর্বক তার সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে। সম্প্রতি আমরা প্রিয়াকে অন্যত্র বিয়ে দিতে চাইলে ও সে বিয়েতে সম্মতি হওয়ায় জাহাঙ্গীর প্রিয়া উপর ক্ষিপ্ত হয়ে উঠে, ঘটনার দিন রাতে জাহাঙ্গীর প্রিয়ার সাথে দেখা করার কথা বলে বাড়ীর পিছনে নিয়ে ধর্ষণ করার পর শ্বাসরুদ্ধ করে হত্যা করে। আমাদের পরিবারের পক্ষ থেকে জাহাঙ্গীরের উপর বিয়ানীবাজার থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন তরুণীর গলায় ওড়না পেচানো ছিল। ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তরুনীর চাচা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় জাহাঙ্গীর আলম নামের এক যুবককে বাদী করে একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেছেন। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক আছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। কি কারণে এই হত্যা ঘটনা ঘটেছে তদন্তের পর সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান ওসি।
Helpline - +88 01719305766