বেদে সম্প্রদায়ের করোনা ভ্যাকসিন প্রদান কার্য্যক্রম উদ্বোধন

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৪ ফেব্রু ২০২২ ০৮:০২

বেদে সম্প্রদায়ের করোনা ভ্যাকসিন প্রদান কার্য্যক্রম উদ্বোধন

Manual1 Ad Code

সুরমাভিউ:-   সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলেছেন, স্বাস্ত্যসম্মত সুরক্ষিত জীবন প্রতিষ্টায় ভাসমান মানুষকে টিকাদানে উৎসাহিত ও সচেতন করে তুলতে সমাজের নেতৃস্থানীয় মানুষকে এগিয়ে আসতে হবে। স্বাস্থ্য সম্মত নিরাপদ জীবন প্রতিষ্টায় বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের সেই উদ্যোগকে সফল করতে করোনার ভয়াবহ গ্রাস থেকে কর্মজীবি ভাসমান মানুষকে সুরক্ষিত রাখতে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। ভাসমান মানুষের মধ্যে করোনা ভ্যাকসিন প্রদান কার্য্যক্রমের অংশ হিসাবে খাদিসপাড়া ইউনিয়নের পীরের বাজারে বেদে সম্প্রদায়ের মধ্যে করোনা ভ্যাকসিন প্রদান কার্য্যক্রমের উদ্বোধন কালে তিনি একথা বলেন।

Manual8 Ad Code

গতকাল বৃহস্পতিবার সকালে বিভাগীয় পরিচালক স্বাস্থ্য সিলেট কার্য্যালয়ের আয়োজনে এবং স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড ম্যাস মিডিয়া সিফডিয়া’র সহযোগীতায় করোনা ভ্যাকসিন প্রদান কার্য্যক্রম সম্পন্ন হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের সহকারি পরিচালক (রোগ নিয়ন্ত্রক) ডা. নূরে আলম শামীম, পরিচালক (স্বাস্থ্য) কার্য্যালয়ের মেডিকেল অফিসার ডা. সিধু সিংহ, সিভিল সার্জন কার্য্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বণিক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর প্রশাসনিক অফিসার এম গৌছ আহমদ চৌধুরী, সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড ম্যাস মিডিয়া সিফডিয়া’র উপদেষ্টা সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, সিফডিয়ার নির্বাহী পরিচালক আব্দুল মুহিত দিদার প্রমুখ।

Manual7 Ad Code

গত ২০ ফেব্রুয়ারি রোববার থেকে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ভাসমান মানুষের মধ্যে করোনা প্রতিরোধে ভ্যাকসিন প্রদান কার্য্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত ৭টি কেন্দ্রে প্রায় ১ হাজার ৫শত ভাসমান মানুষের মধ্যে  করোনা প্রতিরোধে জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

যেসব জায়গায় মানুষের সবসময় যাতায়াত বেশী সে সকলস্থানে ভ্রাম্যমান টিকাদান কেন্দ্রের মাধ্যমে টিকাদান কার্য্যক্রম চলবে। উল্লেথ্য এ পর্যন্ত কদমতলীবাসষ্টেন্ড, কুমারগাও বাসশ্ধেসঢ়;টন্ড, দরগাহ হযরত শাহজালার (রঃ) মাজার, শাহপরান (রঃ), শাহসুন্দর, পীরের বাজার, রেলষ্টেশনসহ বিভিন্নস্থানে করোনা ভ্যাকসিন প্রদান করা হয়।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ