শালিসী ব্যক্তিত আলাউদ্দিন আহমদ’র ৫ম মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশিত:বুধবার, ২৩ ফেব্রু ২০২২ ০৭:০২

শালিসী ব্যক্তিত আলাউদ্দিন আহমদ’র ৫ম মৃত্যুবার্ষিকী পালন

Manual4 Ad Code

সুরমাভিউ:-  দক্ষিণ সুরমার বিশিষ্ট শালিসী ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ আলাউদ্দিন আহমদ (আলাই মিয়া) এর ৫ম মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়েছে।

Manual6 Ad Code

এ উপলক্ষে দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের উদ্যোগে ২২ ফেব্রুয়ারী মঙ্গলবার বাদ আছর হযরত আবু দৌলত এন্ড শাহ জাকারিয়া রহঃ মডেল মাদরাসায় মিলাদ ও দোয়া মাহফিল এবং বাদ এশা দরগাহে হযরত শাহ জালাল রহঃ জামে মসজিদ প্রাঙ্গণে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

Manual6 Ad Code

দরগাহ মসজিদে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও দৈনিক আজকের দর্পন এর সিলেট ব্যুরো প্রধান মুহাম্মাদ আমজাদ হোসাইন, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সভাপতি ডাঃ গিয়াস উদ্দিন, সাধারন সম্পাদক ও দি নিউ নেশন এর সিলেট ব্যুরো প্রধান শফিক আহমদ শফি, শাহ জালাল দরগাহ বাজার ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য তানিমুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী সৈয়দ তাহের আহমদ, রাজনীতিবিদ আনিছুর রহমান প্রমুখ।

মিলাদ পরিচালনা করেন হাফিজ মাওলানা আব্দুল কাদির ও দোয়া পরিচালনা করেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব।

উল্লেখ্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আলাউদ্দিন আহমদ যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ ও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা এর সাধারণ সম্পাদক, জুয়েল আহমদ এর পিতা। তিনি ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারী ফরিদপুরস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ