মাতৃভাষা দিবসে বাসদ সিলেট জেলার শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত:সোমবার, ২১ ফেব্রু ২০২২ ০৬:০২

মাতৃভাষা দিবসে বাসদ সিলেট জেলার শ্রদ্ধাঞ্জলি

Manual6 Ad Code

সুরমাভিউ:-  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

সোমবার (২১শে ফেব্রুয়ারি) সকাল ১০টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে মিছিল সহকারে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

Manual3 Ad Code

বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলা নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম সিলেট জেলা আহ্বায়ক মাছুমা রুমা ও সাধারণ সম্পাদক কবিতা চন্দ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর মামুন বেপারি, সমাজতান্ত্রিক নির্মাণ শ্রমিক ফ্রন্ট এর সহ-সভাপতি রফিকুল ইসলাম, চা শ্রমিক ফেডারেশনের করোনা দাশ, নিপা মোধি, চালক সংগ্রাম পরিষদ এর মনজুর আহমদ, এমদাদুল হক, হারুন মিয়া, শহিদ মিয়া, তাজুল ইসলাম, পিন্টু জাদব, ইয়াছিন আহমদ, সাগর আহমদ,দানেশ, সুরুজ আলী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার আহ্বায়ক সনজয় শর্মা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনার অন্যতম শর্ত ছিল মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু আজ জবরদস্তিমূলক শাসন মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে সঙ্কোচিত করছে। কারণ মানুষের ভোটাধিকার যারা জবরদস্তিতে, জুলুমে, চক্রান্তে, জালিয়াতিতে হরণ করতে পারে তারা জনগণের অন্য সকল মৌলিক গণতান্ত্রিক অধিকারকে স্বীয় স্বার্থে প্রয়োজনে লন্ডভন্ড করতে দ্বিধা করবে না।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ