১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ২১ ফেব্রু ২০২২ ০৫:০২
সুরমাভিউ:- আজ সোমবার, অমর একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতি ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা ও গভীর শ্রদ্ধা জানিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করছে। সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও দিনটি পালিত হচ্ছে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এবং পর্যায়ক্রমে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও পুলিশ লাইন্স স্কুলের শহীদ মিনারে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে সিলেট জেলা পুলিশ।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নেতৃত্বে রাত ১২টা ১ মিনিটে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সিলেট জেলা পুলিশ মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার( সদর) ও মিডিয়া অফিসার মোঃ লুৎফর রহমান সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
Helpline - +88 01719305766