মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বারে হামলা আহত ২

প্রকাশিত:সোমবার, ০৮ জুন ২০২৬ ০৮:০৬

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বারে হামলা আহত ২

Manual3 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বারে হামলার ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। সোমবার (৮ জুন) দুপুরে জেলা আইনজীবী সমিতির ৩নং ভবনে এ ঘটনা ঘটে।
জানা যায়, দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলছে জসিম খান ও জমসেদ খান পরিবারের মধ্যে। এই বিরোধ নিয়ে তাদের মধ্যে একাধিক ঝগড়া হয়। এ নিয়ে মৌলভীবাজার সদর থানায় জমসেদ খান সাতজনের নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেন।
অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পুলিশ প্রতিবেদন দাখিল করেন মৌলভীবাজার নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে। সোমবার এই মামলায় হাজিরা দিতে এসে একপর্যায়ে জেলা আইনজীবী ভবনের ভেতরে ঝগড়ায় লিপ্ত হন।
এসময় জমসেদ, সাকের ও তারেক খানসহ আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে জসীম, বেলাল, সুজন খানসহ বেশ কয়েকজনের ওপর হামলা করে। হামলায় সুজন খান গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান।

এ সংক্রান্ত আরও সংবাদ