শ্রীমঙ্গলে বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
প্রকাশিত:শনিবার, ০৬ জুন ২০২৬ ০৫:০৬
Manual4 Ad Code
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- মৌলভীবাজারের শ্রীমঙ্গল বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে লোকমান মিয়া (২২) নামে এক পিকআপ চালকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের সাতগাঁও চৌমুহনা এলাকায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত লোকমান মিয়া শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম শ্রীমঙ্গল লালবাগ এলাকার শাহ আলমের ছেলে। তিনি পেশায় পিকআপ ভ্যান চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে সিলেটগামী উদার পরিবহনের একটি বাস সাতগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ভেতরে আটকা পড়েন।