গোলাপগঞ্জে এসএসসি ৮৭ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে শিক্ষক সংবর্ধনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত:শুক্রবার, ০৫ জুন ২০২৬ ১০:০৬

গোলাপগঞ্জে এসএসসি ৮৭ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে শিক্ষক সংবর্ধনা সভা অনুষ্ঠিত

Manual6 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:-  গোলাপগঞ্জের ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৮৭ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে শিক্ষক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) উপজেলার ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে আবুল কাসেমের কোরআনে পাক তেলাওয়াতের মাধ্যমে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সেলিমুজ্জানের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

প্রতিষ্ঠানের প্রভাষক রায়হান আহমদের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ।

Manual4 Ad Code

এসএসসি ৮৭ ব্যাচের শিক্ষার্থী আব্দুল আসাদের স্বাগত বক্তব্যের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আমিন উদ্দিন, এসএসসি-৮৩ ব্যাচের শিক্ষার্থী আব্দুল জলিল, এসএসসি-৮৬ ব্যাচের শিক্ষার্থী আলী আহসান শামীম, মঞ্জুর আহমদ, ব্রিটিশ আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল আজমত আলী,  সমাজসেবক আনিসুজ্জামান পাপলু, এসএসসি-৮৭ ব্যাচের শিক্ষার্থী পূর্বভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদুল হোসেন চৌধুরী, সায়েক আহমদ, মো আজির উদ্দিন, হেলাল আহমদ, রোকসানা আক্তার সানা, সাবিহা সুলতানা রুপা, প্রবাস থেকে ভিডিও কলে বক্তব্য রাখেন শামছুন ফৌজিয়া, সামছ উদ্দিন আহমেদ মামুন, মো.তাজুল ইসলাম,  সালাহ উদ্দিন তেরা প্রাক্তন ছাত্র এডভোকেট সালমান আহমদ ও এডভোকেট আব্দুর রহিম প্রমুখ।

এসময় আরোও উপস্থিত ছিলেন- আজাদ চৌধুরী একাডেমির প্রিন্সিপাল শাহেদ আহমদ চৌধুরী, মাইজভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাহ উদ্দিন, সাবেক শিক্ষার্থী রাহাত চাকলাদার, ব্যবসায়ী রফিকুল হুদা চৌধুরী,  সৈয়দ মাহমুদুল হাসান, খানম আহমদ বালিকা মাদ্রাসার শিক্ষক ছাতিক আহমদ, মো: দেলোয়ার হোসেন ও পংকি মিয়া প্রমুখ।

অনুষ্টানের শুরুতে এসএসসি ৮৭ ব্যাচের শিক্ষার্থীরা সংবর্ধিত অতিথি সাবেক শিক্ষক সুলেমান হোসেন, মিছবাহ উদ্দিন, কায়সার আহমদ, তারেক জলিল, প্রমোদ রঞ্জন দাস কে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ