“ট্রাক শ্রমিক আবুল হোসেন হত্যা” আসামি গ্রেফতার না হলে ৭ জুন থেকে কোম্পানীগঞ্জে পণ্য পরিবহন বন্ধের হুঁশিয়ারি

প্রকাশিত:সোমবার, ০১ জুন ২০২৬ ১০:০৬

“ট্রাক শ্রমিক আবুল হোসেন হত্যা” আসামি গ্রেফতার না হলে ৭ জুন থেকে কোম্পানীগঞ্জে পণ্য পরিবহন বন্ধের হুঁশিয়ারি

Manual5 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:-  সিলেটের কোম্পানীগঞ্জে আবুল হোসেন হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আগামী ৭ জুনের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করা না হলে অনির্দিষ্টকালের জন্য উপজেলায় সকল ধরনের পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা। সোমবার (১ জুন) সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কোম্পানীগঞ্জ উপজেলা উপ-কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি কবির আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার।

Manual1 Ad Code

সভার শুরুতেই নিহত আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলার ট্রাক পিকআপ কাভারভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি কাউসার আহমদ, সাধারণ সম্পাদক মাসুম আহমদ লস্কর, কোষাধ্যক্ষ বাদল মিয়া, নিহত আবুল হোসেনের ভাই নুর মিয়া, আব্দুল মতিন (ভিআইপি), সদস্য আবদুল জলিল ডালিম মিয়া ,ইমরান মিয়া, কামাল আহমদ, মাস্টার আনোয়ার হোসেন, সেলিম আহমদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

বক্তারা বলেন, গত ২১ মে কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল এলাকায় সন্ত্রাসীদের হামলায় গৌরীনগর গ্রামের আবুল হোসেন গুরুতর আহত হন। পরে তিনি ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Manual8 Ad Code

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, ঘটনার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। তারা অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ৭ জুনের মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের জন্য সকল ধরনের পণ্য পরিবহন বন্ধ রাখা হবে। পাশাপাশি উপজেলায় নিত্যপ্রয়োজনীয় মালামাল প্রবেশ ও বহির্গমনও বন্ধ করে দেওয়া হবে।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ