পর্তুগালে লিসবনে প্রবাসীদের সম্মানে ‘ইউরো এশিয়ার’ ইফতার মাহফিল

প্রকাশিত:সোমবার, ০২ মার্চ ২০২৬ ০৯:০৩

পর্তুগালে লিসবনে প্রবাসীদের সম্মানে ‘ইউরো এশিয়ার’ ইফতার মাহফিল

Manual5 Ad Code

শহীদ আহমদ, পর্তুগাল: পবিত্র রমজান উপলক্ষে পর্তুগালের রাজধানী লিসবনে প্রবাসীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে লিসবনের সুনামধন্য প্রতিষ্ঠান ইউরো এশিয়া। এতে সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এবং পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সদস্যরা অংশ নেন।

উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমদ, আব্দুল হাকিম মিনহাজ, মোরারিয়া বিজনেস ফোরামের সেক্রেটারি মাসুম আহমদ, যুগ্ম সম্পাদক ইকবাল আহমদ কাঞ্চন, দবির আহমদসহ কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ।

Manual2 Ad Code

রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামান ও সাইফুল হক, সাবেক ছাত্রলীগ সভাপতি রনি হোসাইন এবং বিএনপি নেতা আব্দুল হাসিব মেম্বার।

Manual7 Ad Code

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে ধর্মীয় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। বক্তারা রমজানের শিক্ষা—সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ—অনুসরণের আহ্বান জানান।

Manual6 Ad Code

ইউরো এশিয়ার কর্ণধার শরীফ আহসান জানান, প্রবাসী কমিউনিটির কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকবে। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ