২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ০২ মার্চ ২০২৬ ০৫:০৩
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
কথোপকথনে মোদি তাকে বলেছেন, “আমিরাতের ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই হামলায় প্রাণহানির ঘটনায় সমবেদনা প্রকাশ করছি।”
আরব আমিরাতের পাশে থাকার বার্তা দিয়ে নাহিয়ানকে মোদি বলেছেন, “ভারত এই কঠিন সময়ে সংযুক্ত আরব আমিরাতের পাশে রয়েছে।”
“আমরা উত্তেজনা কমানো, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতাকে সমর্থন করি,” যোগ করেন মোদি।
বহু ভারতীয় দুবাই, আবুধাবিসহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে থাকেন। ভারতীয়দের হোটেল-মোটেলের রমরমা ব্যবসা রয়েছে দেশটিতে। তা ছাড়া দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কও ভালো।
Helpline - +88 01719305766