সরকারি গাছ কর্তন, উপজেলা বিএনপির সভাপতির পদ স্থগিত

প্রকাশিত:মঙ্গলবার, ২৪ ফেব্রু ২০২৬ ১০:০২

সরকারি গাছ কর্তন, উপজেলা বিএনপির সভাপতির পদ স্থগিত

Manual6 Ad Code

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে সরকারি গাছ কর্তনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার দলীয় সব পদ স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি।

Manual5 Ad Code

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার সব দলীয় পদ স্থগিত থাকবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

Manual7 Ad Code

স্থানীয়রা জানিয়েছেন, মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন রোধে নির্মিত বেড়িবাঁধে মেহগনি গাছ রোপণ করা হয়। জাহিদুল আলম জাহাঙ্গীরের বাড়িতে যাতায়াতের পথ সুগম করতে ২০টি গাছ কেটে ফেলার অভিযোগ প্রমাণিত হয়েছে।

Manual6 Ad Code

বিষয়টি দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট বহিঃপ্রকাশ হিসেবে বিবেচনা করছে বিএনপি।

গাছ কাটার ঘটনায় মঙ্গলবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মিঠামইন উপজেলা কার্যালয়ের প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদী হয়ে মিঠামইন থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় গাছ ব্যবসায়ী আঙ্গুর মিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাত আরো দুই-তিনজনকে আসামি করা হয়েছে। তবে, এ মামলায় আসামি করা হয়নি মূল অভিযুক্ত জাহিদুল আলম জাহাঙ্গীরকে।

Manual2 Ad Code

এ বিষয়ে মামলার বাদী বলেছেন, “স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, গাছগুলো কেটে নিয়ে গেছে গাছ ব্যবসায়ী আঙ্গুর মিয়া। তাই, তার নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে পুলিশ তদন্ত করলে সবকিছু বেরিয়ে আসবে বলে আশা করছি।”

এ সংক্রান্ত আরও সংবাদ