শাপলা চত্বর ঘটনায় বিচারের দাবি জানালেন জামায়াত আমির

প্রকাশিত:মঙ্গলবার, ০৫ মে ২০২৬ ১২:০৫

শাপলা চত্বর ঘটনায় বিচারের দাবি জানালেন জামায়াত আমির

Manual2 Ad Code

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ মঙ্গলবার (৫ মে) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ওই দিনের ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন এখন সময়ের দাবি।

তিনি ২০১৩ সালের শাপলা চত্বর অভিযানকে দেশের ইতিহাসে ‘বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়’ হিসেবে উল্লেখ করে বলেন, ওই ঘটনার মাধ্যমে জাতির বিবেক গভীরভাবে নাড়া খেয়েছিল। তার ভাষায়, এটি মানবতা, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি একটি ঘটনা ছিল।

Manual1 Ad Code

বিবৃতিতে ডা. শফিকুর রহমান আরও বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার সম্পন্ন হয়নি। ফলে ভুক্তভোগী পরিবারগুলো এখনো ন্যায়বিচার থেকে বঞ্চিত এবং এ নিয়ে জনমনে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

Manual2 Ad Code

তিনি বিচারহীনতার সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, একটি সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের পরিস্থিতি গ্রহণযোগ্য নয়। শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত হলেও, তা দমনে শক্তি প্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

Manual6 Ad Code

জামায়াত আমির এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সত্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশবাসীকে শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে শাপলা চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চালানো হয়। এ ঘটনায় নিহতদের মধ্যে ৩২ জনের নাম-পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।

Manual8 Ad Code

এক দশকেরও বেশি সময় পর ২০২৪ সালের ২৬ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ মোট ৫০ জনকে আসামি করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ