১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ২৯ জানু ২০২৬ ০৮:০১
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে আগামীকাল শুক্রবার। ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শীর্ষক এই অনুষ্ঠানের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে দলটির ভাবনা, লক্ষ্য ও কর্মপরিকল্পনা আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক বার্তায় এ তথ্য জানিয়েছে এনসিপি। দলটি জানায়, শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর হোটেল লেকশোর গ্র্যান্ডের লা ভিটা হলে এই ইশতেহার ঘোষণা করা হবে।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
Helpline - +88 01719305766