জামায়াত জোটে যোগ দিল লেবার পার্টি

প্রকাশিত:শনিবার, ২৪ জানু ২০২৬ ১০:০১

জামায়াত জোটে যোগ দিল লেবার পার্টি

Manual2 Ad Code

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিল লেবার পার্টি। ১০ দল থেকে জোটটি ফের ১১ দলের হলো।

Manual2 Ad Code

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লেবার পার্টি জোটে যোগ দেওয়ার তথ্য জানানো হয়।

এর আগে, ১১ দলীয় জোটের ঘোষণা দেওয়া হলেও প্রার্থিতা প্রত্যাহারের শেষ মুহূর্তে আসন সমঝোতায় সমাধান না আসায় ইসলামী আন্দোলন আনুষ্ঠানিকভাবে যুক্ত না হলে জোটটি ১০ দলের হয়েছিল। আর ইসলামী আন্দোলন একলা পথ বেছে নিয়েছিল।

Manual4 Ad Code

শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের কুতুবদিয়ায় পথসভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানিয়েছিলেন, শনিবার তাদের নির্বাচনি জোটে আরো একটি দল যুক্ত হবে।

Manual7 Ad Code

এদিকে, সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম বলেছেন, “আমরা একটি ন্যায়-ইনসাফভিত্তিক ও আধিপত্যবিরোধী একটি দেশ গড়তে চাই। আমরা সম্মিলিতভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জোটে যুক্ত হয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এর মাধ্যমে আমাদের জোটটি ১১ দলীয় জোটে পরিণত হলো।”

এ সংক্রান্ত আরও সংবাদ