মাঠেই হার্ড অ্যাটাক, মা’রা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি

প্রকাশিত:শনিবার, ২৭ ডিসে ২০২৫ ০২:১২

মাঠেই হার্ড অ্যাটাক, মা’রা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি

Manual4 Ad Code

বিপিএলে ম্যাচ শুরুর আগে নিয়মমাফিক দলের সঙ্গে মাঠে এসেছিলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। কে জানতো, এই দিনটিই হবে তার শেষ দিন!

খেলোয়াড়দের সঙ্গে প্রস্তুতিতে ছিলেন। হঠাৎ দলের ডাগআউটের কাছে পড়ে যান মাহবুব। তাৎক্ষণিক দলের ফিজিও তার সম্ভাব্য হার্ট অ্যাটাকের বিষয়টি বুঝতে পেরে সিপিআর দিতে শুরু করেন। তাতে সাড়াও দেন তিনি। এরপর দ্রুত নেওয়া হয় হাসপাতালে।

Manual7 Ad Code

কিন্তু বাঁচানো যায়নি মাহবুব আলীকে। পথেই নিস্তেজ হয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের কোচ। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তার কিছু জরুরী পরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

ঢাকা ক্যাপিটালস আজই তাদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে। দলটিকে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ মিঠুন। প্রতিপক্ষ নাজমুল হোসেন শান্তর রাজশাহী ওয়ারিয়র্স।

Manual5 Ad Code