১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ২১ ডিসে ২০২৫ ০৯:১২
সুরমাভিউ:- মহান বিজয় দিবস উপলক্ষে সওদাগরটুলা এলাকাবাসীর উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে সওদাগরটুলা পুকুর পাড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহান বিজয় দিবস উদযাপন কমিটি আহবায়ক আব্দুল কাহির এর সভাপতিত্বে ও ইকরাম আহমদ এবং ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক আমিনুর রহমান রুহেল এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতির অহংকার, গৌরব ও আত্মপরিচয়ের প্রতীক। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করেছি। তিনি আরও বলেন, আজকের তরুণ সমাজই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদেরকে মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একসাথে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটের সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী, সিলেট জেলা ক্লাব সমিতির সাধারণ সম্পাদক হাজী মিলাদ আহমদ।
বক্তব্য রাখেন, ১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী ফয়জুল হাসান, সওদাগরটুলা সমাজকল্যাণ সংস্থার সাবেক আহ্বায়ক সালেহ ইব্রাহিম, সাবেক সহ সভাপতি আলী হোসেন হাসনু, সাবেক সভাপতি বাবর আহমদ, সাঈদ জাহাঙ্গীর। এতে দোয়া পরিচালনা করেন ফয়জুল হক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বী আব্দুল আহাদ, হাজী জাকির, মো. আলফি, আব্দুল আহাদ বিলাশ, সেমুল, শামীম, মিলাদ, আব্দুল কুদ্দুস, সাদ আহমদ, রিপন আহমদ প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766