স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও, তিন উপদেষ্টার পদত‍্যাগ দাবি ডাকসুর

প্রকাশিত:সোমবার, ১৫ ডিসে ২০২৫ ০৫:১২

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও, তিন উপদেষ্টার পদত‍্যাগ দাবি ডাকসুর

Manual2 Ad Code

আগামী ৪৮ ঘণ্টার মধ‍্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ পদপ্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শেখ হাসিনাকে ফেরত এনে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করা না হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত‍্যাগের দাবি সহ তিন দফা দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নেতারা।

Manual2 Ad Code

সোমবার (১৫ ডিসেম্বর) বেশ কিছু দাবিতে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে এসব দাবি জানান ডাকসু ভিপি সাদিক কায়েম।

Manual8 Ad Code

সাক্ষাৎ শেষে গণমাধ্যমে তিন দফা দাবি উপস্থাপন করেন তিনি। প্রথম দাবি; আমাদের ভাই ওসমান হাদির ওপর হামলার সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে হবে। গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সব সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহির আওতায় আনতে হবে এবং যাদের গাফিলতি প্রমাণিত হবে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে যারা এ হামলাকে সমর্থন যুগিয়েছে, হাদি ভাই ও জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে, সেই কালচারাল ফ্যাসিস্টদের সামাজিকভাবে সম্পূর্ণ বয়কট করতে হবে। এসব ব্যবস্থা অনতিবিলম্বে দৃশ্যমান করতে হবে।

দ্বিতীয় দাবি; আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এ বিষয়ে সরকারের অবহেলা আমরা আর সহ্য করব না।

তৃতীয় দাবি; ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসেবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করতে হবে। গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। অভিযুক্তদের ফেরত না দেওয়া পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না।

Manual2 Ad Code