দক্ষিণ সুরমায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

প্রকাশিত:Tuesday, 09 Dec 2025 10:12

দক্ষিণ সুরমায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

Manual1 Ad Code

সুরমাভিউ:-  “নারী ও কন্যার প্রতি সহিংসা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের যৌথ উদ্যোগে ৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা সভা কক্ষে এক আলোচনা সভা ও অদম্য নারী সম্মাননা প্রদান এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে র‌্যালি অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

দক্ষিণ সুরমা উপজেলার নবাগত নির্বাহী অফিসার এস এম অনিক চৌধুরী সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা অফিসার রোমান মিয়া, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মানদা রঞ্জন তালুকদার, পরিসংখ্যান অফিসার মোস্তফা মাহাবুব ইফতেকার চৌধুরী, তথ্য সেবা কর্মকর্তা বদরুননাহার বিউটি, উপসহকারী মৎস্য কর্মকর্তা দুলাল হোসেন, মাধ্যমিক একাডিমিক সুপার ভাইজার সীমা দাস, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহাঙ্গীর আলম মুসিক।

Manual1 Ad Code

অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে সফল জননী নারী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অদম্য নারী সেলিনা বেগম ও অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অদম্য নারী চম্মা বেগম এর হাতে পুরস্কার, সম্মাননা ক্রেস্ট ও সনদ পত্র প্রদান করেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস এম অনিক চৌধুরী সহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ