গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ জামেয়া ইসলামিয়া মাদ্রাসা পরিদর্শনে উপদেষ্টা

প্রকাশিত:সোমবার, ০১ ডিসে ২০২৫ ০৭:১২

গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ জামেয়া ইসলামিয়া মাদ্রাসা পরিদর্শনে উপদেষ্টা

Manual4 Ad Code

সুরমাভিউ:-  গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জস্থ জামেয়া ইসলামিয়া আইডিয়াল দাখিল মাদ্রাসা পরিদর্শন করেছেন জামেয়ার সম্মানিত উপদেষ্টা, গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাষ্ট ইউকে’র সভাপতি, সাবেক ছাত্রনেতা ব্যারিষ্টার কাওসার হোসেন কোরেশি নিপু।

১লা ডিসেম্বর সোমবার দুপুরে জামেয়া ইসলামিয়া আইডিয়াল দাখিল মাদ্রাসা পরিদর্শন ব্যারিষ্টার কাওসার হোসেন কোরেশি নিপু। এ সময় তিনি শিক্ষকদের সাথে শিক্ষার মান এগিয়ে নিতে মতবিনিময় করেন। এছাড়াও হিফজ বিভাগের ছাত্রদের খোজ খবর নেন। বার্ষিক পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের পড়ালেখার খোজ খবর নেন এবং জামেয়ার ক্রয়কৃত জায়গা পরিদর্শন করেন।

Manual1 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন জামেয়া ইসলামিয়া আইডিয়াল দাখিল মাদ্রাসা হেতিমগঞ্জ এর প্রিন্সিপাল মুহিবুল্লাহ হোসনেগীর, জামেয়ার সাবেক প্রিন্সিপাল মাওলানা জামির উদ্দিন, হাফিজ মাওলানা গোলাম কিবরীয়া, আব্দুল আহাদ চৌধুরী কাওসার, হাফিজ মাওলানা জুনেদ আহমদ, মাওলানা আবুল হাসান প্রমুখ।

Manual5 Ad Code

জামেয়ার উপদেষ্টা ব্যারিষ্টার কাওসার হোসেন কোরেশি নিপুকে জামেয়ার আইডিয়াল ছাত্র সংসদ এর পক্ষ থেকে ফুল দিয়ে বরন করে নেয় ছাত্র সংসদ এর ছাত্রবৃন্দ। বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ