নতুন দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল

প্রকাশিত:Monday, 01 Dec 2025 12:12

নতুন দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল

Manual5 Ad Code

দেশে স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় পদ্ধতির আওতায় ডিসেম্বর ২০২৫ মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২ টাকা করে বাড়িয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিশ্ববাজারে জ্বালানির দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী রোববার এ সমন্বয় করা হয়। নতুন দাম আজ সোমবার (১ ডিসেম্বর) থেকে কার্যকর হয়েছে।

Manual4 Ad Code

নতুন মূল্য অনুযায়ী, ডিজেলের দাম লিটারপ্রতি ১০২ টাকা থেকে বেড়ে ১০৪ টাকা হয়েছে। অকটেনের দাম ১২২ টাকা থেকে বেড়ে ১২৪ টাকা করা হয়েছে। পেট্রলের দাম ১১৮ টাকা থেকে বেড়ে ১২০ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে বাড়িয়ে ১১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

Manual7 Ad Code

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক সরকারী বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের এ নতুন মূল্য সমন্বয়ের তথ্য জানানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ