রাস্তা-ঘাট সংস্কার ও নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ হবে আমার প্রধান অগ্রাধিকার : হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৭ নভে ২০২৫ ০৫:১১

রাস্তা-ঘাট সংস্কার ও নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ হবে আমার প্রধান অগ্রাধিকার : হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম

Manual6 Ad Code
সুরমাভিউ:-  সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের সমর্থনে গতকাল বুধবার (২৬ নভেম্বর) রাত ৮টায় দুবাগ ইউনিয়নের দক্ষিণ চরিয়া গ্রামে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম বলেন,রাজনীতি আমার কাছে জনসেবার ক্ষেত্র, ক্ষমতা ভোগের স্থান নয়। মিথ্যা প্রতিশ্রুতির রাজনীতি আমি করি না। জনগণের আস্থা নিয়ে নির্বাচিত হলে এলাকার রাস্তা-ঘাট সংস্কার, নদী ভাঙন রোধ ও অবকাঠামো উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। এই অঞ্চলের উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আপনাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বি জনাব আব্দুন নূর (নূরই হাজী)।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, জনাব জসিম আহমদ, হাফিজ আব্দুল্লাহ।
সভায় এলাকার মুরব্বি, যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
শেষে ইউনিয়ন জমিয়ত সভাপতি মাওলানা আব্দুল মতিন সাহেবের দোয়ার মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ