সিলেট বিভাগের ১৪ উপজেলায় নতুন ইউএনও

প্রকাশিত:বুধবার, ২৬ নভে ২০২৫ ১০:১১

সিলেট বিভাগের ১৪ উপজেলায় নতুন ইউএনও

Manual3 Ad Code

সিলেট বিভাগের ১৪টি উপজেলায় আসছেন নতুন ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা)। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কন্দ্রে প্রশাসনে ব্যাপক রদবদল করা হচ্ছে।

তারই ধারাবাহিকতায় দেশের যে ১৬৬ উপজেলায় নতুন ইউএনও পদায়ন করা হয়েছে, এরমধ্যে আছে সিলেট বিভাগের ১৪টি উপজেলা।

এরমধ্যে আবার সিলেট জেলার ৬, হবিগঞ্জের ৫, মৌলভীবাজারের ২ ও সুনামগঞ্জের একটি উপজেলা পাচ্ছে নতুন ইউএনও।

সিলেট জেলার যেসব উপজেলায় নতুন ইউএনও যোগদান করছেন, সেগুলো হচ্ছে গোলাপগঞ্জ, বালাগঞ্জ, জাকিগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর ও বিশ্বনাথ উপজেলা।

Manual5 Ad Code

হবিগঞ্জের উপজেলাগুলো হচ্ছে, হবিগঞ্জ সদর, লাখাই, আজমিরীগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট।

মৌলভীবাজারের উপজেলাগুলো হচ্ছে কমলগঞ্জ ও জুড়ী।

Manual4 Ad Code

সুনামগঞ্জের একমাত্র বিশ্বম্ভরপুর উপজেলায় নতুন ইউএনও পদায়ন করা হয়েছে।

Manual2 Ad Code

এ ব্যাপারে বুধবার জনপ্রশাসন মন্ত্রনালয় প্রজ্ঞাপন জারি করেছে।

Manual7 Ad Code

নতুন পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিজেদের জন্য নির্ধারিত উপজেলায় যোগদান করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ