১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ২৬ নভে ২০২৫ ০৬:১১
সুরমাভিউ:- সিলেটের বিয়ানীবাজার উপজেলার বিশিষ্ট আলেম, আটগঞ্জ মাদরাসার স্বনামধন্য শিক্ষক মাওলানা আব্দুল লতিফের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সংবাদমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মাওলানা আব্দুল লতিফ বিয়ানীবাজার উপজেলার কোনা শালেশ্বর গ্রামের বাসিন্দা ছিলেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার সময় তিনি মৃত্যুবরণ করেন। তিনি বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের বর্তমান প্যানেল চেয়ারম্যান ফখরুল ইসলাম ও যুক্তরাষ্ট্রের প্যাটারসন সিটি কাউন্সিলের ‘এটলাস’ ফরিদ উদ্দিনের বাবা।
Helpline - +88 01719305766