সিরাজুল ইসলাম আলিম মাদরাসার শিক্ষক আবুল বাশারকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন, অবিলম্বে মুক্তির দাবি

প্রকাশিত:শনিবার, ২২ নভে ২০২৫ ০৬:১১

সিরাজুল ইসলাম আলিম মাদরাসার শিক্ষক আবুল বাশারকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন, অবিলম্বে মুক্তির দাবি

Manual3 Ad Code

সুরমাভিউ:-  সিলেট শহরতলির সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবুল বাশার মো: আব্দুল গফফারকে যড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে মাদরাসার শিক্ষক—শিক্ষার্থী ছাড়াও আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি ছিলো।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাদ জোহর স্থানীয় সোনাতলা বাজারে শিক্ষকের নিঃশর্ত মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে মাদরাসার ছাত্র সংসদ।

মাদরাসার সহকারী অধ্যাপক ক্বারী মাওলানা নুরুল হকের সভাপতিত্বে ও ছাত্র সংসদের ভিপি হুসাম উদ্দিনের পরিচালনায় আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন— মাওলানা আবুল বাশার মোহাম্মদ আবদুল গাফফার একজন শিক্ষক। একজন শিক্ষাবিদ। মননে, বাস্তবে একজন খাঁটি ভদ্রলোক। তাঁর উপর যে অভিযোগ তা তাঁর চরিত্রের সাথে মোটেই যায়না। নিষ্কলুষ মানুষকে কলঙ্কিত করার আমাদের যে সংস্কৃতি তা থেকে বেরিয়ে আসতে না পারলে সমাজ অন্ধকারের অতলান্তে ডুবতেই থাকবে। মানববন্ধনে বক্তারা নির্দোষ মাওলানা আবুল বাশারকে গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি ও হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে নাম প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন—শাহ খুররম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কমর উদ্দিন,  এলাকার বিশিষ্ট মুরব্বী ও রাজনীতিবীদ মো. ইন্তাজ আলী, বাংলা প্রভাষক জাহাঙ্গীর আলম বাবুল, ইংরেজি প্রভাষক জামাল আবু নাসের, মাওলানা মুজাহিদ উদ্দিন, প্রাক্তন ছাত্র সাংবাদিক নূর আহমদ, কাজিরগাঁও মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মতিউর রহমান, মাদরাসার ছাত্র সংসদের জিএস আল আমিন।
এসময় উপস্থিত ছিলেন— বটতলা দাখিল মাদ্রাসার সহ—সুপার মাওলানা আলা উদ্দিন, সিরাজুল ইসলাম আলিম মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আব্দুল করিম, সিনিয়র শিক্ষক জালাল আহমদ, আব্দুল মান্নান, আব্দুর রহমান, সাইফুল ইসলাম, বিশিষ্ট মুরব্বি মন্তাজ আলী, মাদ্রাসা এ তৈয়্যাবিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়ার সিনিয়র শিক্ষক শামসুল হক নুরী, মাওলানা ইসহাক আহমদ জসিম, সাবেক ছাত্রনেতা সুহায়িল আহমদ তালুকদার, শিবের বাজার রাজার গাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেলাল আহমদ, মাওলানা এনামুল হক খান এহসান, সাবেক ছাত্রনেতা মহসিন তালুকদার, প্রাক্তন ছাত্র ও যুবনেতা রুহেল আহমদ,  সাওতুল মাদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসার পরিচালক হাফিজ আশফাকুজ্জামান আদনান, যুবনেতা জুবায়ের আহমেদ, প্রাক্তন ছাত্র আনোয়ার হোসেন, হাফিজ আলমগীর হোসেন, কবির আহমদ, আনোয়ার হোসেন মিলাদ, আশরাফ আলী, দেলোয়ার হোসেন, ছাত্র সংসদের দায়িত্বশীল মোঃ ফখরুল ইসলাম, মারুফ আহমদ, মো. কামরুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, নিজাম উদ্দিন প্রমুখ।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ