ঐক্যবদ্ধ জনমত গড়ে তুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে – হেলাল উদ্দিন আহমেদ

প্রকাশিত:সোমবার, ১৭ নভে ২০২৫ ০৬:১১

ঐক্যবদ্ধ জনমত গড়ে তুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে – হেলাল উদ্দিন আহমেদ

Manual7 Ad Code

সুরমাভিউ:-  সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন আহমেদ বলেছেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ জনমত গড়ে তুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। বিএনপির ৩১ দফার বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। বিএনপি গণমানুষের দল। জনগণের কল্যাণে বিএনপি সব সময় কাজ করে গেছে ভবিষ্যতেও করে যাবে।দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বিএনপি ও জনতার আন্দোলনের মুখে স্বৈরশাসনের পতন ঘটেছে। এখন প্রয়োজন সেই আন্দোলনের অর্জনকে টেকসই উন্নয়নে রূপান্তর করা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের চেতনা ধারণ করেই জাতীয় পুনর্গঠন সম্ভব।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি নাগরিকের অংশগ্রহণমূলক ভোটাধিকার নিশ্চিত থাকবে।

Manual6 Ad Code

তিনি রবিবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা সদরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual8 Ad Code

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোঃ আব্দুল মন্নানের সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক- কয়েছ আহমদের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, সিলেট জেলা উলামা দলের সদস্য সচিব মাওলানা কামাল উদ্দিন, সিলেট মহানগর কৃষক দলের সাধারন সম্পাদক সুলেমান সিদ্দিকী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট ফরহাদ খন্দকার, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সুলেমান তালুকদার, তাজ উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন রবি।

Manual5 Ad Code

আরো উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দুর রহমান, মুক্তিযুদ্দা বিষয়ক সম্পাদক আমান উল্লাহ, ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দছ ছালাম, সিনিয়র সহ সভাপতি তেরা মিয়া, যুগ্ম সম্পাদক আমিনুল হক স্বাধীন, ৫নং উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রমজান আলী, ৬নং দক্ষিন রনিখাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর মেম্বার, গোয়াইনঘাট উপজেলার ৭নং নন্দির গাও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ইব্রাহীম আলী, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, সিলেট জেলা যুবদলের সদস্য খলিলুর রহমান, কোম্পানিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন, সদস্য এমরান আহমেদ, কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট আলা উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সামছুদ্দিন, সদস্য দুলাল আহমেদ, কালা মিয়া, সুমন আহমেদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বাবুল, যুগ্ম আহ্বায়ক লিটন, সিলেট জেলা ছাত্রদলের সদস্য মুইনুল ইসলাম, কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচীব ইকবাল আহমেদ, যুগ্ম আহ্বায়ক সাহজান আহমেদ, সামসুজামান, মুফাজুল হোসেন, এম সাইফুর রহমান ডিগ্ৰি কলেজ সভাপতি আলামিন সারোয়ার সহ প্রমুখ।

সমাবেশে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ যোগদান করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ