শরিফগঞ্জ ইউনিয়নে হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের সমর্থনে উঠান বৈঠক
প্রকাশিত:শুক্রবার, ১৪ নভে ২০২৫ ০৪:১১
Manual4 Ad Code
সুরমাভিউ:- সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের জমিয়ত মনোনীত সংসদ প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের সমর্থনে গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব (১৩ নভেম্বর) গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের বসন্তপুর অমরগঞ্জ বাজার ও কদুপুর প্রাইমারি স্কুল মাঠে বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জমিয়তের সভাপতি মুফতি মুহিবুর রহমান দেওবন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন মাওলানা আব্বাস আল মাহমুদ।
প্রধান অতিথি হাফিজ মাওলানা ফখরুল ইসলাম বক্তব্যে বলেন,আমার লক্ষ্য নিজেকে বড় নেতা বানানো নয়,মানুষের কল্যাণে কাজ করাই প্রধান উদ্দেশ্য। সুযোগ পেলে আমি সিলেট-৬ এলাকার উন্নয়ন ও সেবায় নিরলস কাজ করবো। জনগণের আস্থা ও সমর্থনই আমার শক্তি;আমি এলাকার মানুষের পাশে থাকবো।
উঠান বৈঠকে ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা হিফজুর রহমান,৯ নং ওয়ার্ড মেম্বার আব্দুল কাদির এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় জনগণ প্রার্থীর খেজুর গাছ প্রতীককে সমর্থন জানিয়ে উৎসাহ প্রদর্শন করে।বিজ্ঞপ্তি।