আমি নির্বাচিত হলে কোম্পানীগঞ্জকে সারা দেশের মধ্যে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো : আরিফুল হক চৌধুরী

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৩ নভে ২০২৫ ০৭:১১

আমি নির্বাচিত হলে কোম্পানীগঞ্জকে সারা দেশের মধ্যে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো : আরিফুল হক চৌধুরী

Manual3 Ad Code

সুরমাভিউ:-  বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশ মাতা ও দেশ নায়ক তারেক রহমান আমার উপর বিশ্বাস রেখে আপনাদের খেদমত করার জন্য পাঠিয়েছেন।

Manual8 Ad Code

কোম্পানীগঞ্জকে একটি মাস্টার প্লান করে দেশের জন্য একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব। এখানে বেশি করে শিল্প কলকারখানা, শিক্ষা প্রতিষ্টান গড়ে তুলতে হবে। আজ বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ উপজেলার সর্বস্তরের শ্রমিকদের উদ্যোগে আয়োজিত বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

অনুষ্ঠানে আরিফুল হক চৌধুরী বলেন, আমি কাজ প্রিয় মানুষ,  কাজ ছাড়া আমি বসে থাকতে পারি না। আমাকে নির্বাচিত করলে দেখবেন ফজরের পরে এলাকায় এলাকায় ঘুরছি।  তিনি বলেন, আমি যদি নির্বাচিত হই এই এলাকায় মেডিকেল কলেজ হাসপাতাল, শিক্ষা প্রতিষ্টান, ট্রাক টার্মিনাল গড়ে তুলবো।

Manual8 Ad Code

বিএনপি সরকার গঠন করলে এই তিন উপজেলায় রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা  ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করে বাংলাদেশের মধ্যে মডেল হিসেবে গড়ে তুলবো।
কোম্পানীগঞ্জ ট্রাম শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: কবির হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মাহফুজ মিয়ার পরিচালনায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, উপজেলা বিএনপির সদস্য এডভোকেট কামাল হোসেন, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি কাউছার আহমদ, কেম্পানীগঞ্জ উপজেলা শ্রমিকদলের সভাপতি মো: বাদশা মিয়া, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি,  উপজেলা যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসেন দুদু,  জৈন্তা-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ শ্রমিকদলের সম্বনয় কমিটির সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মাহবুব রব চৌধুরী ফয়সল, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর,  সিলেট জেলা বিএনপির সাংগঠিক সম্পাদক শামীম আহমদ,সিলেট জেলা যুবদলের সহ সভাপতি সাহেদ আহমেদ চমন, সিলেট জেলা শ্রমীকদলের সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম,  প্রচার ও প্রকাশনা সম্পাদক মঈনুল ইসলাম অপু চৌধুরী, শ্রমিকদলের সিনিয়র সদস্য আব্দুল লতিফ খান।

এছাড়াও মিছিল সহকারে যোগদেন উপজেলা শ্রমিকদল, ট্রাক শ্রমিক ইউনিয়ন, বেলচা শ্রমিক, পাথর শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ