১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ০৯ নভে ২০২৫ ০৯:১১
সুরমাভিউ:- সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) থেকে মনোনীত বিএনপির প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নীতিনির্ধারদের প্রতি আমি কৃতজ্ঞ আমাকে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর সেবা করার সুযোগ প্রদান করায়। আগামী নির্বাচনে বাংলাদেশের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমান এবং বিএনপির প্রতিক ধানের শীষে ভোট দিয়ে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ দিতে হবে। বিএনপি অতিথে দেশের সামগ্রিক উন্নয়ন ভূমিকা রেখে এসেছে আগামীতেও আমাদের কাজ করার সুযোগ দিতে হবে। তিনি মরহুম এম সাইফুর রহমানসহ প্রয়াত সকল নেতার উন্নয়ন কার্যক্রমের কথা স্মরণ করেন এবং এম ইলিয়াস আলীর কথা স্মরণ করে সিলেটের উন্নয়নে তাদের অসাধারণ ভূমিকার কথা স্মরণ করেন। তিনি সদ্য ছাত্র-জনতার আন্দোলনে বিয়ানীবাজারের কৃতি সন্তান শহীদ এটিএম তুরাব ও গোলাপগঞ্জে ৭জন শহীদসহ দেশব্যাপী আন্দোলনে শহীদের রুহের মাগফেরাত কামনা করেন এবং আগামীদিনের পথচলায় সবার সার্বিকসহযোগিতা কামনা করেন।
Helpline - +88 01719305766