১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ০৬ নভে ২০২৫ ০৯:১১
সুরমাভিউ:- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আন্তঃ হল ইনডোর গেমস্ ২০২৪-২৫ (দাবা, ক্যারম, টেবিল-টেনিস) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
৬ নভেম্বর (বৃহস্পতিবার) সিকৃবি কেন্দ্রীয় অডিটোরিয়ামের বহিরাঙ্গনে অনুষ্ঠিত আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতার ফাইনালের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (অ.দা.) মোহাম্মদ নেয়ামত উল্যাহ এর সঞ্চালনায় এবং কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হল প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, বর্তমান পরিবর্তিত জীবনধারার সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদের শরীর ও মনের সুসমন্বয় অত্যন্ত জরুরি। শুধুমাত্র পড়াশোনাই যথেষ্ট নয় একটি সুস্থ ও সৃজনশীল জীবন গঠনের জন্য আমাদের খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। খেলাধুলা আমাদের শরীরকে যেমন সুস্থ রাখে, তেমনি মনকেও প্রফুল্ল রাখে।

| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | ||
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০,০১৬১১২৪৭৫৭৪
ইমেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766