১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ০৩ নভে ২০২৫ ১০:১১
সিলেট-২ বিশ্বনাথ-ওসমানীনগর আসনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন ইলিয়াসপত্নী তাহসিনা রুশদির লুনা।
সোমবার (৩ নভেম্বর) ঢাকায় এক সংবাদ সম্মেলনে আগামী সংসদ নির্বাচনে ২৩৮টি আসনে দলটির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তাহসিনা রুশদির লুনা সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী।
ইলিয়াস আলী নিখোঁজের পর থেকেই তিনি রাজনীতির মাঠে সক্রিয়। এ আসনে তার মনোনয়ন অনেকটা নিশ্চিত বলে ধারণা ছিল কর্মী সমর্থকদের।
তবে সম্প্রতি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ আসনে নিজে মনোনয়ন প্রত্যাশী বলে ঘোষণা করলে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়।
পরে বিএনপি হুমায়ুনকে যুগ্ম মহাসচিব পদেপদায়ন করলে আবারও লুনার মনোনয়ন নিশ্চিত বলে ধরে নেওয়া হয়।
Helpline - +88 01719305766