ফের আমির নির্বাচিত হলেন শফিকুর রহমান

প্রকাশিত:রবিবার, ০২ নভে ২০২৫ ০৪:১১

ফের আমির নির্বাচিত হলেন শফিকুর রহমান

Manual2 Ad Code

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন কার্যকালের (২০২৬-২০২৮) জন্য আবারও আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। শনিবার (১ নভেম্বর) রাতে দলটির প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

Manual5 Ad Code

দলীয় সূত্রে জানা গেছে, ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের সদস্যদের কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে কমিশন শনিবার রাতে নির্বাচনের ফল প্রকাশ করে।

Manual7 Ad Code

প্রধান নির্বাচন কমিশনার জানান, প্রাপ্ত ফলাফলে সর্বোচ্চ ভোট পেয়ে ডা. শফিকুর রহমান পরবর্তী তিন বছরের জন্য জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন। তবে ভোটের সংখ্যা বা অন্য কোনো প্রার্থী ছিলেন কিনা—তা প্রকাশ করা হয়নি।

Manual6 Ad Code

জামায়াতে ইসলামীর ইতিহাসে এটি ডা. শফিকুর রহমানের টানা তৃতীয় মেয়াদ। তিনি ২০১৯ ও ২০২২ সালে পরপর দু’বার আমির নির্বাচিত হয়েছিলেন।

উল্লেখ্য, ব্রিটিশ শাসনামলে ভারতের লাহোরে (বর্তমানে পাকিস্তান) মাওলানা সাইয়েদ আবুল আ’লা মওদূদীর নেতৃত্বে জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে দলটির আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন ছয়জন নেতা—মাওলানা আবদুর রহিম (১৯৫৬-১৯৬০), অধ্যাপক গোলাম আযম (১৯৬০-১৯৭১ ও ১৯৯২-২০০০), আব্বাস আলী খান (ভারপ্রাপ্ত, ১৯৭৯-১৯৯২), মতিউর রহমান নিজামী (২০০০-২০১৬), মকবুল আহমদ (২০১৬-২০১৯) এবং বর্তমান আমির ডা. শফিকুর রহমান (২০১৯-বর্তমান)।

এ সংক্রান্ত আরও সংবাদ