কোম্পানীগঞ্জে এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভা

প্রকাশিত:শুক্রবার, ০৫ সেপ্টে ২০২৫ ০৯:০৯

কোম্পানীগঞ্জে এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভা

Manual3 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:-  সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার থানা সদর বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মনাফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আকবরের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট কামাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, সহ সভাপতি হাজী আবুল বাশার, আকবর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট বুরহান উদ্দিন খন্দকার ফরহাদ, মনির হোসেন, ফখরুল ইসলাম মেম্বার, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, উসমান খাঁনসহ উপজেলা যুবদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

Manual3 Ad Code

জীবদ্দশায় সফল অর্থমন্ত্রী হিসেবে একাধারে তিনি ১২ বার সংসদে বাজেট পেশ করেছেন। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। তার শেষ ইচ্ছানুযায়ী বাহারমর্দনে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ