১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ২১ আগ ২০২৫ ০৯:০৮
সুরমাভিউ:- জলবায়ুর পরিবর্তন মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতি বছরের ন্যায় এবারও ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির উদ্যোগে সপ্তাহব্যাপী গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠান গত ২১ আগষ্ট, বৃহস্পতিবার বেলা ১১টায় সংস্থার উমদারপাড়াস্থ হলরুমে অনুষ্ঠিত হয়।
ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি, জাতীয় পুরস্কারপ্রাপ্ত যুব সংগঠক মোঃ নজরুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই সিলেট মহানগরের প্রেসিডেন্ট রোটারিয়ান এম ইকবাল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা সমাজসেবী হাজী মানিক মিয়া, উমদারপাড়া জামে মসজিদের মোতাওল্লী আতাউর রহমান, সংস্থার সহ সভাপতি জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা শাহিদা বেগম, আব্দুল মালিক।
খাদিমনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৫০ জন নারী উদ্যোক্তা, যুব সংগঠক ও সংস্থার সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তাজরিয়ান ইসলাম অর্নব। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766