সাদা পাথর সংশ্লিষ্ট লুটপাটের ঘটনায় নিজেদের জড়ানোর প্রতিবাদে এনসিপি’র সংবাদ সম্মেলন

প্রকাশিত:বৃহস্পতিবার, ২১ আগ ২০২৫ ০৬:০৮

সাদা পাথর সংশ্লিষ্ট লুটপাটের ঘটনায় নিজেদের জড়ানোর প্রতিবাদে এনসিপি’র সংবাদ সম্মেলন

Manual2 Ad Code

সুরমাভিউ:-  সিলেটের আলোচিত সাদা পাথর সংশ্লিষ্ট লুটপাটের ঘটনায় নিজেদের জড়ানোর প্রতিবাদে আজ এক জরুরি সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা ও মহানগর শাখা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপি সিলেট জেলা প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন সাহান এবং সিলেট মহানগর প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী।

Manual6 Ad Code

সংবাদ সম্মেলনে তারা বলেন, সম্প্রতি কিছু জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তাদের নাম যুক্ত করে পাথর লুটপাটের সঙ্গে জড়িত দেখানোর চেষ্টা করা হয়েছে। এই প্রতিবেদনে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর একটি কথিত রেফারেন্স থাকলেও, তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ, প্রমাণ বা তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়নি।

Manual7 Ad Code

নাজিম উদ্দীন সাহান বলেন, “এই রিপোর্ট একপাক্ষিক, উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রকৃত অপরাধীদের আড়াল করার একটি চেষ্টার অংশ বলে আমরা মনে করি।”

Manual3 Ad Code

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি স্বচ্ছ ও জনমুখী রাজনৈতিক প্ল্যাটফর্ম, যার জন্ম ২০২৪ সালের ২৪ জুলাই-এর গণআন্দোলনের মধ্য দিয়ে। দুর্নীতিমুক্ত ও দেশপ্রেমিক নেতৃত্ব গঠনের লক্ষ্যেই দলটি কাজ করছে। তারা কোনোভাবেই সাদা পাথর সংশ্লিষ্ট দুর্নীতির সঙ্গে জড়িত নন। এই পাথর সংক্রান্ত কোনো কার্যক্রমে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। যদি কোনো পক্ষ আমাদের জড়িত প্রমাণ করতে না পারে, তবে অবশ্যই তারা দুঃখপ্রকাশ করবে, অন্যথায় আমরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবো।

Manual3 Ad Code

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা এনসিপির ‎যুগ্ম সমন্বয়ক-আবু সাঈদ, ‎যুগ্ম সমন্বয়ক সালমান খুর্শেদ, ‎জেলা সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোহাম্মদ নুরুল ইসলাম, জেলা সদস্য (প্রচার) মুফতি মাওলানা ছালিম আহমদ, ‎‎এনসিপি মহানগর শাখার যুগ্ম সমন্বয়ক-নুরুল হক,‎ যুগ্ম সমন্বয়ক তারেক আহমদ বিলাস, যুগ্ম সমন্বয়ক এডভোকেট মোহাম্মদ আবদুর রহমান আফজাল, যুগ্ম সমন্বয়ক নাঈম শেহজাদ,‎ সদস্য মো নিজাম উদ্দিন, সায়মন সাদিক জুনেদ, কামরান জায়গীরদার, সদস্য ফুয়াদ আহমদ, ‎যুব উইংসের কেন্দ্রীয় সংগঠক  মাহবুব রহমান তাসলিম, ‎জেলা সদস্য-সাবের চৌধুরী, ‎‎গনতান্ত্রিক ছাত্র সংসদ সিলেট জেলার সদস্য মো জামিল আহমদ, ‎শ্রমিক উইংসের কেন্দ্রীয় সংগঠক  মাঈন উদ্দীন, লোকমান হোসেন।

এ সংক্রান্ত আরও সংবাদ