১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ১৩ আগ ২০২৫ ০১:০৮
সিলেটে তিন দিনের ব্যবধানে ফের দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. আজাদ (২৫) নামে আরেক যুবক খুন হয়েছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে নগরের খাদিমনগর এলাকায় জাতীয় উদ্যোনে এ ঘটনা ঘটে। এ নিয়ে সিলেটে গত ৪ দিনে ছুরিকাঘাতে ৩ জন খুনের ঘটনা ঘটল।
নিহত আজাদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দির আব্দুল জলিলের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে নগরের বিমানবন্দর থানাধীন খাদিমনগর এলাকার জাতীয় উদ্যানে একদল দুর্বৃত্ত মো. আজাদকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আজাদকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খাদিমনগর জাতীয় উদ্যান এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। লাশ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে।’
এর আগে গত ৯ আগস্ট রাত ১১টার দিকে সিলেট নগরের কিনব্রিজের নিচে আলী আমজদের ঘড়িঘরের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ডালিম আহমদ (৩৫) নামে একজন এবং ১০ আগস্ট রাতে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার কদমতলে ছুরিকাঘাতে রনি হোসেন (৩০) নামে আরেক যুবক খুন হন।
Helpline - +88 01719305766