সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় প্রমাণ করে এদেশের মানুষ নিরাপদ নয় – কামাল খান

প্রকাশিত:সোমবার, ১১ আগ ২০২৫ ০৭:০৮

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় প্রমাণ করে এদেশের মানুষ নিরাপদ নয় – কামাল খান

Manual6 Ad Code

সুরমাভিউ:-  সাংবাদিক তুহিন হত্যা, আনোয়ার ও শ্রমিক নেতা আব্দুল মুহিম এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিলেট জেলা সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

সোমবার (১১ আগস্ট) দুপুর ১১ টায় নগরীর কোর্ট পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

শ্রমিক নেতা আব্দুল মুহিমের সভাপতিত্বে ও সিলেট জেলা সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খান।

Manual3 Ad Code

এসময় তিনি বলেন, এই সরকারের প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বিভাগ সহ জনগণকে নিরাপত্তা দিতে সম্পুর্ন ব্যার্থ। তিনি আরো বলেন, প্রকাশ্যে দিন দুপুরে গাজী পুর চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় প্রমাণ করে এদেশের মানুষ নিরাপদ নয়।

Manual1 Ad Code

তিনি অনতিবিলম্বে সরকার ও বিচার বিভাগের প্রতি আহবান জানিয়ে বলেন, সিলেটে কোর্টের অভন্তরে শ্রমিক নেতা আব্দুল মুহিমের উপর হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার সকল সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের মাধ্যমে জনগণকে স্বস্থি সহ দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সাবেক বিভাগীয় সহ-সভাপতি সুনির্মল সেন, মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোঃ হানিফ, জালালাবাদ প্রেসক্লাবের সভাপতি শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ কামাল, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেটের সহ-সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ মোস্তফা, এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি নং বি ১৪১৮ এর সভাপতি মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া, প্রচার সম্পাদক হারিছ আলী, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সদস্য আজিজ আহমেদ, দৈনিক সিলেটের বারুদ ফয়সল কাদির সম্পাদক, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন বিভাগীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন খান, ডাঃ লায়েক আহমদ, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন বিভাগীয় কমিটির সদস্য হোসেন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল আহমদ, সদস্য জুয়েল আহমদ, মুমিন আহমদ, সদস্য মনসুর আহমদ শাপলু, জালাল আহমদ।

আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সদস্য আজিজ আহমেদ, আহসান ইব্রাহিম সাইফুল ইসলাম, সাহাব উদ্দিন, শেখ ফরিদ প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ