মালয়েশিয়ায় বাংলাদেশিদের সেবা নিয়ে জরুরি বিজ্ঞপ্তি

প্রকাশিত:Thursday, 17 Jul 2025 08:07

মালয়েশিয়ায় বাংলাদেশিদের সেবা নিয়ে জরুরি বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

মালয়েশিয়ার পেনাং প্রদেশে পাসপোর্ট সেবা প্রদান সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন।

মঙ্গলবার (১৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যে  অবস্থানরত বাংলাদেশিদের সুবিধার্থে বাংলাদেশ হাইকমিশন বিশেষ ব্যবস্থাপনায় ই-পাসপোর্ট আবেদন গ্রহণ, হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি সার্ভিস প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। পাসপোর্ট সংক্রান্ত সেবাটি গ্রহণ করতে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক।

Manual1 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- পেনাংয়ের দেওয়ান দাতু হাজী আহমদ বাদাওয়ি কমিউনিটি হলে আগামী ১৯ ও ২০ জুলাই সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ সেবা চলবে। ওই প্রদেশে কনস্যুলার টিমের অস্থায়ী কার্যালয়ের স্থান ও তারিখে পাসপোর্ট সংগ্রহের http:// appointment.bdhckl.gov.bd/other লিঙ্কে গিয়ে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

Manual2 Ad Code

অ্যাপয়েন্টমেন্ট ব্যতীত পাসপোর্ট বিতরণ সম্ভব হবে না বিধায় নির্ধারিত তারিখের আগেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। পাসপোর্ট ডেলিভারির জন্য বিদ্যমান POS Malaysia (Post Office)-এর সার্ভিসটিও একই সঙ্গে চালু থাকবে।

Manual8 Ad Code

তবে একই সঙ্গে দুই প্রকার সার্ভিসে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য প্রবাসীদের অনুরোধ করেছে হাইকমিশন।

এ সংক্রান্ত আরও সংবাদ