ব্যবসাকে রাজনীতিকরণ করা যাবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী

প্রকাশিত:রবিবার, ২৯ জুন ২০২৫ ০৭:০৬

ব্যবসাকে রাজনীতিকরণ করা যাবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী

Manual2 Ad Code

সুরমাভিউ:-  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ব্যাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতায় গেলে ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে তথ্যপ্রযুক্তি খাতে। ন্যূনতম এসএসসি পাস তরুণ-যুবকদের আইটি খাতে চাকরি দেওয়া হবে।

Manual6 Ad Code

শনিবার (২৮ জুন) সকালে সিলেট জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিলেট ও জাতীয় অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সম্মিলিত অগ্রগতির রূপরেখা নিয়ে সিলেট বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন।

আমীর খসরু বলেন, ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে, ফ্যাসিস্ট মুক্ত করতে হবে। ক্ষমতায় গেলে প্রথমদিন থেকেই ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে বিএনপি সরকার কাজ করবে। একদিনও দেরি হবে না। যারা কৃষিতে বিনিয়োগ করতে আগ্রহী তাদের সে সুযোগ তৈরি করে দেওয়া হবে। কৃষিপণ্য বিদেশে রপ্তানির লক্ষ্যেও বিএনপি কাজ করবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে অর্থনীতি নিয়ে যে সৃজনশীলতা ছিল তা গেল ১৭ বছরে ধ্বংস করা হয়েছে। আগের মত রাজনীতি করলে আর হবে না, বাংলাদেশের মানুষের মনমানসিকতা পরিবর্তন হয়েছে। ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে, তবে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসদ আজিম এবং মহানগর বিএনপির কোষাধ্যক্ষ এনামুল কুদ্দুস চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি এস এম ফজলুল হক। সিলেট বিভাগের বিভিন্নস্থরের ব্যবসায়ীবৃন্দ আলোচনা অংশগ্রহণ করেন।

Manual2 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালেক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী ও মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, নাসিম হোসাইন, বদরুজ্জামান সেলিম, ফয়সল আহমদ চৌধুরী, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ