১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ২৮ জুন ২০২৫ ০৩:০৬
সিলেটের খাসদবীর এলাকার স্বনামধন্য সামাজিক সংগঠন ” বন্ধন সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন করা হয়েছে।
২৭ জুন শুক্রবার বাদ এশা খাসদবীর এলাকায় মত বিনিময় সভার মাধ্যমে বন্ধন সমাজ কল্যান সংস্থার আংশিক কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের সাবেক সভাপতি হুমায়ুন আহমদ মাসুক এর সভাপতিত্বে , ময়নুল ইসলাম ও আহমেদ মোহন এবং মোশাহিদ আলীর যৌথ পরিচালনায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন, দারুসসালাম মাদ্রাসা খাসদবীরের সিনিয়র শিক্ষক নিয়ামত উল্লাহ বাপ্পি( খাসদবিরী)।
এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদ, আলী আহমদ দবীর, শফিক মিয়া, কয়েছ,আহমদ চৌধুরী, ইদ্রিস মিয়া, আব্দুল মন্নান, কাবুল মিয়া, গোলাম কাদের চৌধুরী, খোয়াজুর রহমান, আলমগীর মিয়া, আবুল কালাম ছুনন, শাহ আলমগীর, হুমায়ুন আহমেদ মাশুক, দেলোয়ার হোসেন খান, আরো উপস্থিত ছিলেন, সোলেমান বক্স, জাকির আহমদ, সুহেব মিয়া, মামুন আহমদ মিন্টু, লায়েক আহমদ, সুলতান বক্স মনসুর, আসাদুজ্জামান শহিদ, কামরুল ইসলাম সাহেদ, শহিদুল হক, আসাদ আহমদ ও এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান প্রমুখ
উপদেষ্টা মন্ডলি ও এলাকাবাসীর সম্মতিক্রমে নবনির্বাচিত সভাপতি সাহেদ আহমদ চমন,সিনিয়র সহ সভাপতি মাহফুজুল করিম জেহিন, সাধারণ সম্পাদক কবির খাঁন,যুগ্ম সম্পাদক, মেহদি হাসান চৌধুরী সপু, এবং সাংগঠনিক সম্পাদক শাহনুর আহমদকে মনোনীত করা হয়।
পরবর্তী তে আংশিক কমিটির সমন্বয়ে পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
পরে এক বিশেষ মোনাজাত শেষে অনুষ্ঠানের সভাপতি হুমায়ুন আহমেদ মাসুক এর বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Helpline - +88 01719305766