শ্রমিকদের ন্যায্য দাবী ও অধিকার আদায়ে ইনসাফ ভিত্তিক রাষ্ট গঠন প্রয়োজন – এডভোকেট জাামিল আহমদ রাজু

প্রকাশিত:রবিবার, ২২ জুন ২০২৫ ১০:০৬

শ্রমিকদের ন্যায্য দাবী ও অধিকার আদায়ে ইনসাফ ভিত্তিক রাষ্ট গঠন প্রয়োজন – এডভোকেট জাামিল আহমদ রাজু

Manual3 Ad Code

সুরমাভিউ:-  শ্রমিকদের জীবন মান উন্নয়নের লক্ষে এক আলোচনা সভা ও শ্রমিকদের মধ্যে উপহার বিতরণ করা হয়েছে।

Manual6 Ad Code

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ চট্ট ১৬৬৯ এর অন্তর্ভূক্ত শাহীদগা শাখার উদ্যোগে শনিবার (২১ জুন) সন্ধ্যায় শাহী ঈদগায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জাামিল আহমদ রাজু।

রিক্সা শ্রমিক ইউনিয়ন শাহী ঈদগাহ শাখার সভাপতি আবুল কাসেম এর  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সালমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মারুফ, দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার বিশিষ্ট সমাজসেবী বদরুর রহমান বাবর, সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি দেলোয়ার হোসেন।

Manual2 Ad Code

বক্তব্য রাখেন শ্রমিক নেতা রুবেল আহমদ আকন্দ, ছাদেক আলী, মিজানুর রহমান, আয়ুব আলী, মোবারক আলী, বাহার উদ্দিন, রাসেল আহমদ, খোরশেদ আলম, আলমগীর হোসেন, হাবিবুর রহমান, আক্কাস আলী, মনু মিয়া প্রমুখ।

এছাড়াও সভায় অসংখ্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্রমজীবী শ্রমিকদের মধ্যে উপহার হিসেবে গামছা বিতরণ করেন অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জাামিল আহমদ রাজু বলেন, শ্রমিকদের জীবন মান উন্নয়ন, কল্যাণ ও অধিকার আদায়ে সর্বস্তরের শ্রমিকনেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমিকরা কখনো অন্যায় ও অপরাধের সাথে জড়িত থাকেন না। তারা পরিশ্রম করে মাতার ঘাম পায়ে ফেলে জীবিকা নির্বাহ করছেন।

Manual3 Ad Code

তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবী ও অধিকার আদায়ে ইনসাফ ভিত্তিক রাষ্ট গঠন ও দেশ-সমাজ ও রাষ্ট্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা এবং আল্লাহর বিধান কায়েম করে শ্রমিকদের ভাগ্য উন্নয়নের লক্ষে সবাইকে একযুগে কাজ করার আহবান জানান।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ