সংস্কার বিচার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : ইঞ্জিনিয়ার আশরাফুল আলম

প্রকাশিত:রবিবার, ২২ জুন ২০২৫ ০৩:০৬

সংস্কার বিচার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : ইঞ্জিনিয়ার আশরাফুল আলম

Manual5 Ad Code

সুরমাভিউ:-  ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেছেন, ‘বাংলাদেশকে স্বৈরতন্ত্রের কবল থেকে রক্ষায় রাষ্ট্রের মৌলিক সংস্কার করা, পতিত ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচার দ্রুততার সঙ্গে নিশ্চিত করতে হবে। সংস্কার ও বিচার শেষে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে আগামী নির্বাচনের আয়োজন করতে হবে। এটা এখন বাংলাদেশের গণ-মানুষের দাবিতে পরিণত হয়েছে।’

শনিবার (২১ জুন) রাতে সিলেট নগরীর এক হোটেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে হাতপাখার প্রার্থী মনোনয়নের জন্য মতামত গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual4 Ad Code

সংস্কার, বিচার ও পিআর পদ্ধতির নির্বাচন ব্যতীত এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন অসম্ভব জানিয়ে তিনি বলেন, ‘সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আগামী ২৮ জুন ঢাকায় পীর সাহেব চরমোনাই মহাসমাবেশের ডাক দিয়েছেন। জুলাই বিপ্লব পরবর্তী এদেশের গণ-মানুষের আশার প্রতিফলন ঘটাতে দলের সর্বস্তরের নেতাকর্মীকে উক্ত মহাসমাবেশ সফল করতে হবে।’

তৃণমূল দায়িত্বশীলদের মতামত গ্রহণ অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, কেন্দ্রীয় শুরা সদস্য নজীর আহমদ।

Manual1 Ad Code

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: সিলেট জেলা সভাপতি মুফতী সাঈদ আহমেদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উসহাক আহমদ।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ