কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাথে মিফতাহ্ সিদ্দিকীর মতবিনিময়

প্রকাশিত:বুধবার, ১৮ জুন ২০২৫ ০৬:০৬

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাথে মিফতাহ্ সিদ্দিকীর মতবিনিময়

Manual1 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:-  সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মিফতাহ্ আহমদ সিদ্দিকীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) দুপুরে সাদাপাথর হোটেল অ্যান্ড রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ আহমদ সিদ্দিকী। এ সময় কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Manual4 Ad Code

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, সহ সভাপতি আবুল বশর, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুর্শেদ আলম, আরটিসির চেয়ারম্যান লায়ন আসাদুল হল আসাদ, বিএনপি নেতা জুয়েল আহমদ, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, অর্থ সম্পাদক আলী হোসেন, অফিস সম্পাদক ফখর উদ্দীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হামিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমদ, কার্যনির্বাহী সদস্য লবীব আহমদ, অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সুহেল আহমদ, সিলেটের কন্ঠ ডটকমের প্রতিনিধি শাহিন আলম প্রমুখ।

মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঝুঁকি ও অপসাংবাদিকতা রোধে করণীয় বিষয়ে বক্তব্য দেন মিফতাহ্ আহমদ সিদ্দিকী। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা নিশ্চয়ই আমাদের গঠনমূলক সমালোচনা করবেন। আমাদেরও ভুল হতে পারে, আপনারা আমাদেরকে বলবেন আমরা ভুল শুধরে নেব। রাষ্ট্র গঠনে আমি আপনাদের সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ