খাদিম নগর উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন: সভাপতি বিল্লাল, সম্পাদক ইয়াহিয়া

প্রকাশিত:রবিবার, ১৫ জুন ২০২৫ ১২:০৬

খাদিম নগর উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন: সভাপতি বিল্লাল, সম্পাদক ইয়াহিয়া

Manual5 Ad Code

সিলেট সদর উপজেলার ৩ নং খাদিম নগর উলামা ঐক্য পরিষদের কমিটি গঠনের লক্ষ্যে ১২ জুন বৃহস্পতিবার বাদ মাগরিব জামেয়া আবু হুরায়রা রা মাদ্রাসা মহালদিক এয়ারপোর্ট সিলেট এর হলরুমে আহ্বায়ক কমিটির এক সাধারণ সভা কমিটির আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

 

সদস্য সচিব মাওলানা হাফিজ আফজাল হোসাইন খাদিম নগরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাওলানা শায়খ মুতাওয়াক্কিল বিল্লাহ জালাল, মাওলানা আব্দুর রশীদ, মাওলানা বিলাল আহমদ, মাওলানা ইয়াহইয়া খান, মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা হাফিজ জাহেদ আহমদ, মাওলানা ইয়াসির আরাফাত, হাফিজ মাওলানা আব্দুল মুমিন, মাওলানা আবুল কালাম মিয়াজী, হাফিজ আব্দুল মুমিন হোসাইনী, হাফিজ সাজ্জাদুর রহমান শামীম, মাওলানা তরিকুল ইসলাম মুন্না, মাওলানা শাকির আহমদ, মাওলানা আব্দুস সোবহান আব্বাসী, হাফিজ মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা মারজান আহমদ, মাওলানা আল আমিন, হাফিজ জয়নাল আবেদীন প্রমুখ।

Manual7 Ad Code

 

 

সভায় ব্যাপক আলাপ আলোচনা শেষে সর্ব সম্মতিক্রমে মাওলানা বিলাল আহমদ কে সভাপতি মাওলানা ইয়াহইয়া খান কে সাধারণ সম্পাদক এবং হাফিজ সাজ্জাদুর রহমান শামীম কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে খাদিম নগর উলামা ঐক্য পরিষদের ৩৩ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

কমিটির অন্যান্য দায়িত্বশীল গণ হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুতাওয়াক্কিল বিল্লাহ জালাল সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসান, মাওলানা আব্দুর রশীদ, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা ইয়াসির আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মুমিন,সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আফজাল হোসাইন খাদিম নগরী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আব্দুস সোবহান আব্বাসী, কোষাধ্যক্ষ হাফিজ আব্দুল মুমিন হোসাইনী,সহ-সাগঠনিক মাওলানা আল আমিন, প্রচার সম্পাদক মাওলানা হাফিজ তরিকুল ইসলাম মুন্না,সহ-প্রচার সম্পাদক হাফিজ নূরুল ইসলাম, সমাজ সেবা সম্পাদক মাওলানা হাফিজ জাহেদ আহমদ দফতর সম্পাদক মাওলানা শাকির আহমদ।

 

Manual4 Ad Code

উল্লেখ্য যে আগামী ৩ বছর মেয়াদি এই কমিটি ঘোষণা করেন প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসান,পরে দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ