খাবার নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে লাশ হলেন ২৭ ফিলিস্তিনি

প্রকাশিত:মঙ্গলবার, ০৩ জুন ২০২৫ ১১:০৬

খাবার নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে লাশ হলেন ২৭ ফিলিস্তিনি

Manual4 Ad Code

গাজার একটি ত্রাণ বিতরণকেন্দ্রের কাছে খাবার আনতে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে ২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

গাজার হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, মঙ্গলবার সকালে পশ্চিম রাফায় ত্রাণ কেন্দ্র থেকে প্রায় ১ কিলোমিটার দূরে আল-আলম গোলচত্বরের কাছে বেসামরিক নাগরিকদের ওপর ট্যাঙ্ক, কোয়াডকপ্টার ড্রোন এবং হেলিকপ্টার দিয়ে গুলি চালানো হয়েছে। তারা নিরীহ ফিলিস্তিনিদের মাথা ও বুক লক্ষ্য করে গুলি চালিয়েছে, যারা শুধু খাবারের জন্য সেখানে যাচ্ছিল।

Manual2 Ad Code

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের সৈন্যরা রাফার একটি ত্রাণ বিতরণকেন্দ্রের কাছে নির্ধারিত চলাচলের পথ ছেড়ে তাদের দিকে এগিয়ে আসা সন্দেহভাজনদের শনাক্ত করার পরে গুলি ছোড়ে।

Manual8 Ad Code

খান ইউনিসের নাসের হাসপাতালের পরিচালক আতেফ আল-হাউট জানিয়েছেন, হাসপাতালটিতে ২৪ জনের মরদেহ এবং ৩৭ জন আহত ফিলিস্তিনি এসেছেন।

Manual3 Ad Code

এরআগে, গত রবিবার একই ধরণের ঘটনায় ফিলিস্তিনিদের ওপর গুলি চালায় ইসরায়েল। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই গামলায় ৩১ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ