২০২৫-২৬ অর্থবছর: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার সংকোচনমূলক বাজেট প্রস্তাব

প্রকাশিত:সোমবার, ০২ জুন ২০২৫ ০৬:০৬

২০২৫-২৬ অর্থবছর: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার সংকোচনমূলক বাজেট প্রস্তাব

Manual2 Ad Code

আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য জাতীয় বাজেট উপস্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সরকারের দৃষ্টিতে সংকোচনমূলক এই বাজেটের আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম। বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম বাজেটের আকার আগের চেয়ে কমল।

আজ সোমবার (২ জুন) বেলা তিনটার দিকে বাজেট উপস্থাপন শুরু করেন তিনি। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে পূর্ব-ধারণকৃত বাজেট বক্তৃতা সরাসরি দেখানো হয়।

বর্তমানে জাতীয় সংসদ কার্যকর না থাকায় সম্প্রচার মাধ্যমে জাতির উদ্দেশে বাজেট উপস্থাপন করা হয়। এটি দেশের ৫৪তম বাজেট এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট।

প্রস্তাবিত বাজেটে মোট ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নিয়েছেন অর্থ উপদেষ্টা, যা জিডিপির ৯ শতাংশ। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৬৫ হাজার কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করা হয়েছে।

Manual1 Ad Code

আগামী অর্থবছরে সামগ্রিক বাজেট ঘাটতি ও ঋণ সহনীয় পর্যায়ে থাকবে উল্লেখ করে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ ২ লাখ ২৬ হাজার কোটি টাকা ধরার কথা জানান অর্থ উপদেষ্টা, যা জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ।

Manual8 Ad Code

ঘাটতির মধ্যে এক লাখ ২৫ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে এবং এক লাখ এক হাজার কোটি টাকা বৈদেশিক উৎস থেকে নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

Manual7 Ad Code

প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ। মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশ এবং এডিপি ২ লাখ ৩০ হাজার কোটি টাকার প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে পরিচালন ও অন্যান্য ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা। সুদ পরিশোধের জন্য এক লাখ ২২ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী অর্থবছরে বেতন, ভাতা ও ভর্তুকির মতো খরচ চলতি অর্থবছরের মতোই অপরিবর্তিত রয়েছে।

এর আগে আজ দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে অনুমোদিত হয় ২০২৫-২৬ অর্থবছরের বাজেট। প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।

সংসদের বাইরে এর আগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরের বাজেট টেলিভিশন ও বেতারের মাধ্যমে ঘোষণা করেছিলেন।

সাধারণত প্রতিবার বাজেট দেওয়া হয় জুনের প্রথম দিকে যেকোনো বৃহস্পতিবার। কিন্তু এবার পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে আগামী বুধবার। তার আগেই বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা।

Manual8 Ad Code

বাজেট–পরবর্তী সংবাদ সম্মেলন ডাকা হয়েছে মঙ্গলবার (৩ জুন) বিকাল তিনটায়। বরাবরের মতো এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে। সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করার সুযোগ পাবেন।